Flashback Le Reve Looks t and c

Celebrating 16: Flashback in Le Reve Looks T&C

 

অংশগ্রহণের নিয়ম:

১. কন্টেস্টে অংশগ্রহন করার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২৫।
২. অংশগ্রহণকারীদের লা রিভের পোশাকে যেকোনো তিনটি ভিন্ন বছরের তিনটি লুকে তোলা ছবি শেয়ার করতে হবে। উল্লেখ্য, প্রতি বছরের একাধিক ছবিও দেওয়া যাবে।
৩. প্রতিটি ছবির সঙ্গে বা ক্যাপশনে লুকের সাল উল্লেখ করতে পারেন (যেমন: ২০১৪, ২০১৭, ২০২১)।
৪. নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে #Celebrating16 এবং #FlashbackinLeReveLooks হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে এবং @LeRevecraze ট্যাগ করতে হবে।
৫. ক্যাপশনে সংক্ষেপে লিখতে পারেন কেন প্রতিটি লুক আপনার জন্য বিশেষ বা ফেভারিট।

শর্তাবলি (Terms & Conditions)

১. একজন অংশগ্রহণকারী একাধিক পোস্ট জমা দিতে পারলেও, প্রতি ব্যক্তি থেকে একটি মাত্র অংশগ্রহণই চূড়ান্ত বিবেচনায় নেওয়া হবে।
২. প্রতিযোগিতার ছবি অবশ্যই লা রিভ ব্র্যান্ডের পোশাক পরা হতে হবে। অন্য ব্র্যান্ডের পোশাক থাকলে সেটি বাতিলযোগ্য।
৩. প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই নিজের ছবি পোস্ট করতে হবে। অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।
৪. ছবি হতে হবে পরিষ্কার, গ্রহণযোগ্য মানের এবং কোনো আপত্তিকর বিষয়বস্তু থাকা চলবে না।
৫. পাবলিক এনগেজমেন্ট (লাইক, কমেন্ট, শেয়ার) এবং লা রিভ জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ী নির্বাচিত হবেন।
৬. বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে ফেসবুক মেসেঞ্জার অথবা ই-মেইলের মাধ্যমে। বিজয়ী যোগাযোগ করতে ব্যর্থ হলে পরবর্তী অংশগ্রহনকারীকে বিজয়ী হিসেবে যোষণা করা হবে।
৭. সেরা ৩ বিজয়ীকে পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে।

  • ১ম বিজয়ী: ১০ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার
  • ২য় বিজয়ী: ৭ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার
  • ৩য় বিজয়ী: ৫ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার

৮. পুরস্কার নগদ অর্থে রূপান্তরযোগ্য নয়, অথবা অন্য কারো নামে হস্তান্তরযোগ্য নয়।
৯. অংশগ্রহণকারীদের পোস্ট করা ছবি, ক্যাপশন বা নাম লা রিভ তার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, প্রমোশনাল ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করতে পারবে।
১০. ভুয়া এনগেজমেন্ট (ফেক লাইক, বট কমেন্ট, বুস্টিং ইত্যাদি) পাওয়া পোস্ট বাতিল বলে বিবেচিত হবে।
১১. অংশগ্রহণকারীর দেওয়া তথ্য/ছবি/ক্যাপশন যদি অন্যের কপিরাইট ভঙ্গ করে, তবে সেই দায় সম্পূর্ণ অংশগ্রহণকারীর।
১২. লা রিভ প্রয়োজনে ক্যাম্পেইনের নিয়ম, সময়সীমা ও পুরস্কার সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে।

  • No products in the cart.
Filters
Download
Our App
 

Popular Searches