
এই শর্তাবলী Le Reve Face Hunt: 16 Stars প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং চূড়ান্ত বিচারের মানদন্ড নির্ধারণ করে। ফাইনাল স্টেজে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিচের শর্তগুলো মানতে সম্মত হচ্ছেন।
১. শুধুমাত্র Le Reve Face Hunt: Sixteen Stars প্রতিযোগিতার নির্বাচিত সেরা ১৬ জন প্রতিযোগী এই পর্বে অংশগ্রহণ করছেন।
২. বিজয়ী নির্বাচিত হবে দুটি মানদণ্ডে ভিত্তি করে:
* অডিয়েন্স এনগেজমেন্ট : যেমন লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি।
* জুরি বোর্ডের মূল্যায়ন : লা রিভ এর নির্ধারিত জুরি বোর্ডের সিদ্ধান্ত।
৩. অডিয়েন্স এনগেজমেন্ট ও জুরি বোর্ডের স্কোর একত্রে বিবেচনা করা হবে। তবে, জুরি বোর্ড ও লা রিভ ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক, এ বিষয়ে কোনো অভিযোগ বা আপিল গ্রহণযোগ্য হবে না।
৪. যেকোনো ধরনের ভুয়া বা কৃত্রিম এনগেজমেন্ট (যেমন বট ব্যবহার, ভুয়া আইডি, পেইড লাইক/শেয়ার ইত্যাদি) কঠোরভাবে নিষিদ্ধ।
৫. পুরস্কার হিসেবে প্রাপ্ত গিফট ভাউচার শুধু লা রিভের স্টোর বা অনলাইন প্ল্যাটফর্মে ব্য়বহার করা যাবে। ভাউচার টাকায় রূপান্তরযোগ্য নয় এবং হস্তান্তরযোগ্য নয়।
৬. প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা সম্মতি দিচ্ছেন যে, তাদের জমাকৃত ভিডিও, ছবি ও নাম লা রিভ প্রচার, বিপণন এবং ব্র্যান্ডিং উদ্দেশ্যে বিনা অনুমতিতে এবং বিনা পারিশ্রমিকে ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতা শেষ হলেও কনটেন্ট লা রিভ-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে থাকবে।
৭. Le Reve যেকোনো সময় প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। যেকোনো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে লা রিভ ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে।