অংশগ্রহনের নিয়ম:
বাংলাদেশে অবস্থিত যেকেউ এই কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন। ডিজাইনের থিম ২০২৪ এর বিজয়গাঁথা। যেকোন মাধ্যমে আঁকা ড্রয়িং, গ্রাফিতি, ক্যালিগ্রাফি, স্লোগান বা ক্রিয়েটিভ মিম আর্ট পেপার/কাগজে এঁকে ওপরে নাম-স্বাক্ষর ও তারিখ উল্লেখ করতে হবে। সিগনেচার ও তারিখসহ ক্রিয়েটিভ হাই রেজ্যুলেশনে ছবি তুলে/স্ক্যান করে পাঠাতে হবে লা রিভের নির্ধারিত মেইল আইডিতে। ক্রিয়েটিভ পাঠানোর সর্বশেষ তারিখ ১৬ই সেপ্টেম্বর ২০২৪।
আমাদের মেইল করার ঠিকানা: engage@lerevecraze.com
কন্টেস্ট এর শর্তাবলীঃ
১. প্রতিযোগিতায় অংশগ্রহনের সময়সীমা আগামী ২১ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।
২. অংশগ্রহনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩. জেপিজি, পিএনজি, পিডিএফ যেকোন ফরম্যাটে নিজের আঁকা ছবি মেইল করা যাবে। ছবির রেজুলেশন ভালো হওয়া জরুরি। প্রতিযোগিকে অবশ্যই তার ক্রিয়েটিভের ওপরে কলম বা পেন্সিলে নিজের নাম, স্বাক্ষর ও তারিখ উল্লেখ করতে হবে। সিগনেচার-বিহীন ছবিগুলিকে বাতিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
৪. মেইলের সাবজেক্ট লাইন হবে: Le Reve 15 Years Celebration: T-shirt Competition 2024
৫. মেইলে ক্রিয়েটিভের সাথে অবশ্যই প্রতিযোগির ১ কপি ছবি, নাম ফোন-নম্বর ও ঠিকানা পাঠাতে হবে।
৬. প্রতিযোগিদের পাঠানো ছবি লা রিভের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করা হবে। সর্বোচ্চ এনগেজমেন্ট, লা রিভের সম্মানিত হেড অফ ক্রিয়েটিভ ডিজাইন এবং জুরিবোর্ডের বিচারে সেরা ৩ ও সেরা ১০ নির্বাচন করা হবে।
৭. সেরা ৩ ছবি/ক্রিয়েটিভ দিয়ে ডিজাইন করা হবে লা রিভের স্পেশাল টিশার্ট কালেকশন। ১ম, ২য় ও ৩য় বিজয়ীর জন্য থাকবে যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকার সমমূল্যের গিফট ভাউচার। সেরা ১০ পাবেন ১০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার। সেরা ১৩জনের জন্য আরো থাকবে লা রিভের ১৫ বছর সেলিব্রেশন ইভেন্টে একজন অতিথিসহ অংশগ্রহনের আমন্ত্রণ।
৮. পুরস্কারের বদলে নগদ অর্থ বা সমমূল্যের অন্য কোন পন্যের দাবি গ্রহনযোগ্য় নয়।
৯. বিজয়ীদের লা রিভের পক্ষ থেকে ফেসবুকের মেসেঞ্জারে ও মেইলে পাঠানো ফোন নম্বরে যোগাযোগ করা হবে। ৩দিনের মধ্যে উত্তর না পেলে পরবর্তী সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হবে।
১০. এআই-জেনারেটেড বা ছবির স্বত্ব অন্য কারো বলে প্রমাণিত হলে লা রিভ প্রতিযোগির অংশগ্রহন বাতিলের অধিকার রাখে।
১১. প্রতিযোগিদের পাঠানো ক্রিয়েটিভস লা রিভ তার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মার্কেটিং চ্যানেলে প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
১২. যেকোন মুহুর্তে এই কন্টেস্ট এর সময় বর্ধিত করার, শর্তাবলী পরিবর্তন করার বা কন্টেস্ট সমাপ্ত করার সকল অধিকার লা রিভ কর্তৃক সংরক্ষিত।