
শাড়িটা হয়তো খুব সাধারণ, কিন্তু স্মৃতির ওজনে অমূল্য—মায়ের দেয়া শাড়িতে লুকিয়ে থাকে অলৌকিক ভালোবাসার পরশ। এই ভালোবাসা আর স্মৃতিকে উদযাপন করতেই লা রিভ আয়োজন করেছে “মায়ের শাড়িতে আমি” ক্যাম্পেইন।
কীভাবে অংশগ্রহণ করবেন?
১. অংশগ্রহণকারীরা মায়ের শাড়িতে তোলা ছবি পোস্ট করবেন।
২. একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৪টি ছবি পোস্ট করতে পারবেন।
৩. হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে: #লারিভ #লারিভমায়েরশাড়ি
৪. বিচারকের নজর কাড়তে লা রিভের অফিসিয়াল ফেসবুক পেইজ @lerevecraze ট্যাগ করুন।
৫. লেখা ও ছবির মান, এনগেজমেন্ট এবং লা রিভ জুরি বোর্ডের বিচার অনুযায়ী সেরা ৩ জন বিজয়ী নির্বাচিত হবেন। পোস্টে বন্ধুদের লাইক-কমেন্ট-শেয়ার করতে উৎসাহিত করুন।
কন্টেস্ট এর শর্তাবলী:
১. প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা: ৬ মে থেকে ১১ মে ২০২৫ পর্যন্ত।
২. ছবিতে ওয়াটারমার্ক থাকতে পারে, তবে রেজুলেশন ভালো হতে হবে।
৩. #লারিভ #লারিভমায়েরশাড়ি এই হ্যাশট্যাগগুলো থাকা বাধ্যতামূলক।
৪. সর্বোচ্চ এনগেজমেন্ট, লা রিভের হেড অফ ক্রিয়েটিভ ডিজাইন এবং জুরিবোর্ডের বিচারে ৩ জন বিজয়ী নির্বাচিত হবেন।
৫. উপহার পরিবর্তন করে নগদ অর্থ বা অন্য পণ্য নেওয়া যাবে না।
৬. বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে মেসেঞ্জার ও মেইলে দেয়া নম্বরে। ৩ দিনের মধ্যে উত্তর না পেলে জুরিবোর্ডের নির্বাচিত প্রতিযোগী বিজয়ী হবেন।
৭. AI-জেনারেটেড বা অন্য কারো স্বত্বসম্পন্ন ছবি ব্যবহার করলে অংশগ্রহণ বাতিল হবে।
৮. পাঠানো ছবি লা রিভ প্রচারণামূলক কাজে ব্যবহার করতে পারবে।
৯. যেকোন মুহুর্তে এই কন্টেস্ট এর সময় বর্ধিত করার, শর্তাবলী পরিবর্তন করার বা কন্টেস্ট সমাপ্ত করার সকল অধিকার লা রিভ কর্তৃক সংরক্ষিত।